বিকেলের
ঝাপসা আলোয় হাঁটতে গিয়ে দেখি, মাঝবয়সী একজন লোক শুয়ে আছে একটা বেঞ্চে,
ঘুমাচ্ছে অকাতরে। অথচ চারপাশে গাড়ির শব্দ, মানুষের কোলাহল। এত নিশ্চিন্ত,
নিচ্ছিদ্র ঘুম আমি খুব কম দেখেছি। আচ্ছা অনেক বিত্তবান বা অনেক প্রভাবশালী
লোকেরা কি এমন ঘুম কোনদিন ঘুমিয়েছে???
প্রভু, ঘুমবিহীন প্রধানমন্ত্রী কিংবা ক্ষমতাবান কোনো রাজনীতিবিদ হতে চাই না কখনো।
নিশ্চিন্তে ঘুমাতে পারা একজন মানুষ হতে চাই, সাধারণ মানুষ। অনেক সাধারন, অনেক...
No comments:
Post a Comment
thank you...