"পুরুষ সেক্রিফাইজ করে দাতা হয়" আর "নারী হয় দাসী"
দেশের সিংহভাগ মেয়েরাই ফ্যামিলির সুখের জন্য বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে টাকাকে বিয়ে করতে হয়।আই রিপিট টাকাকেই বিয়ে করতে হয়।আমি বলছিনা আমাদের বাবা-মারা আমাদের ভালো চায়না।অবশ্যই আমাদের ভালো চায় তবে কিছু কিছু সময় সন্তানদের ভালো চাইতে গিয়ে সবচেয়ে বড় ক্ষতিটাই ওনারা করে ফেলেন। . পুরুষ সমাজে সগৌরবে বলে থাকে পুরুষরাই জীবনে সবচেয়ে বেশি সেক্রিফাইজ করে।হ্যা আমিও মানি কারন পুরুষরা জীবনের এক তৃতীয়াংশ সময় তার পরিবারের জন্য বিসর্জন দেয় বা দিচ্ছে। . তারপরও পুরুষের স্বাধীনতা আছে।আপনার যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারবেন নিজের পছন্দমত।একটা মানুষ সব দিয়ে দিতে পারে তবে নিজেকে দিয়ে দেয়াটাই সবচেয়ে বড় বিসর্জন। . একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন ছোটবেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তাদের পছন্দমতো সব করে কাপড়-চোপড় থেকে শুরু করে সবটাই নিজের পছন্দে কিনে।আর সেটাই সে বেছে নেয় যেটা তার জন্য বেষ্ট। . কিন্তু একটা মানুষ একটা মানুষের সাথে আজীবন এক বিছানায় থাকবে।মানুষটার সাথে পথ চলবে যখন ইচ্ছে মানুষটাকে ভোগ করবে আর সেই মানুষটাকে যদি পছন্দ করতে হয় পরিবারের কথা ভেবে তখন? . এত বড় বিসর্জন কখনো কোন পুরুষ করতে পারবেনা কারন পুরুষ সেক্...