Posts

Showing posts from March, 2022

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কবিতা "বীরঅলর ভূমি চাটগাঁ'

Image
উঁইন্নু না তোঁয়ারা হনোদিন সূর্যসেনঅর নাম? জীবন দিয়িল দেশঅর তরে প্রীতিলতা-ক্ষুদিরাম কেল্লা গাঁড়ি লড়াই গইজ্জি সৈনিক তিতুমীর, শহীদ অইয়েরে পরান দিয়ি চাটগাঁর হতো বিদ্রোহী মহাবীর প্রকৃতির প্রেমত মজি-গেই আঁই এই লাল সবুজুর দেশে, গান গায় গেইয়ি শেফালী-শ্যামসুন্দর আরো হতো ফইর-বাউল বেশে! থিয়েই আছে মঞ্চঅত আইজু জহুর আহমদ চৌধুরী বারবার উঁনি চাটগাঁর ইতিহাসত মহিউদ্দিন চৌধুরীর বাণী! লালডির ময়দানত হান পাতিলি উঁনা যায়  বঙ্গবন্ধুর সেই তেজোদীপ্ত ভাষন ; ‘তোরা দেখিস, যেদিন আমার চট্টগ্রাম জাগবে সেদিনই  আমার বাঙালি জাগবে, আমার স্বাধীনতা আসবে, আমার বিজয় আসবে... যেই দেশত গুলিবিদ্ধ শেখ মুজিবুর দেহ, আশা ন গরি এডে কিয়ার আদর-প্রীতি স্নেহ! স্বপনত দেহি নিশী রাতিয়ে নব জোয়ান ময়দানে, মুক্তি তোয়ায় দিনুত রাজপথঅত মিছিলুর শ্লোগানে! লউর ঢেউ বাইয়ে বউত স্বাধীনতাহীন রণে, আপোষ নঅ গরে হনোদিন চাটগাঁয়াঅল শত্রু-অক্কুমুর সনে! ইউসুফ জোলেহার কাব্য'অত বাঁচি আছে কবি শাহ মুহাম্মদ সগীর,  চাটগাঁইয়ে পুয়া-বুড়োর মনত গাঁথি আছে হতো সুর আব্দুল গফুর হালীর! একদিন মলই ঘোষ দস্তিদার গায়িল ; "অভাই আঁরা চাটগাঁইয়া নও জোয়ান দইজ্জের...