"পরীর সাথে দাদির কথপোকথন"
দাদি : ও পরী, ওওওওওওও পরী? পরী : হুম বলো দাদি শুনছি তো! দাদি : এ্যাঁই, তুই নাকি প্রেম করিস? পরী : হ্যাঁ করি তো, এটা তো এখন সবাই করে তাই আমিও করি! দাদি : প্রেমিক পুরুষ কিছু চায় তোর কাছে? পরী : হুম চায় তো, চাইবেনা কেন, আমার কাছে না চাইলে আর কার কাছে চাইবে? দাদি : ওওওও বুচ্ছি, আচ্ছা, ও পরী, কি কি চায় রে তোর প্রেমিক পুরুষ? পরী : ছেলেটা বড্ড নিরামিষ, একটু ভালোবাসা পেলেই তুষ্ট! দাদি : তো সেটা কি, কিরাম ভালোবাসা রে? পরী : এই তো ধরো, সকালে কাজে যাওয়ার আগেই আমার পক্ষ থেকে একটা ফোন, কল অথবা একটা শুভ সকাল জানিয়ে মেসেজ তাকে দিতেই হবে, এটা সে চায়! কখনো অসুস্থ হলে দিনে কয়েকবার তার খবর নিই এটা ও চায়, সে আরো চায়,রোজ তার খবর যেন আমি রাখি, অবশ্য একবারই তো বললাম বড্ড নিরামিষ, অল্পতেই তুষ্ট! প্রেমিক সামলাতে আমার একদম হিমশিম খেতে হয়না মুটেও! খুব স্বাভাবিক একটা মানুষ, মনটাও ভিষণ বড়ো! আমার মায়ের চয়েস আছে সেটা বলতেই হয়! দাদি : কি বললি, তোর মায়ের চয়েস মানে? এ আবার কিরাম কথা রে বাবা! আচ্ছা বাদ দে। তো...