Posts

Showing posts from February, 2018

"মৃত্যুশায়ী পিতার নছিহত" - "পূর্বে প্রকাশের পর, শেষপর্ব"

Image
পাবলিসিটিঃ খবরদার! আমাকে জাহির করার জন্য একেবারে ৩/৪টি টেক্সী দিয়ে পাবলিসিটি করাবে না। শুধুমাত্র আশপাশের এলাকা যেখানে আমাকে চিনে সে জায়গাগুলোতে মাইকের ভলিউম/শব্দ ছোট করে পাবলিসিটি করাবে ব্যানারঃ কবরের উপর কোন প্রকারের শোক ব্যানার টাঙ্গাতে দেবে না। এগুলো সব লোক দেখানো। নামাজ-রোজার কাফফারাঃ তরিক্বতে দাখিল হবার পর হতে আমার জানামতে নামাজ-রোজা ক্বাজা বা বাদ যায়নি। কিন্তু এর আগের জিন্দেগীতে কত নামাজ-রোজা বাদ গেছে তার সঠিক পরিসংখ্যান আমার জানা নেই। তবে মহান মোর্শেদ আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) কর্তৃক লিখিত “তোহফায়ে আহমদী” গ্রন্থে যে ওমরী ক্বাজার নামাজের নিয়ম পেয়েছি, তার আলোকে ইতোমধ্যে অসংখ্যবার ওমরী ক্বাজার নামাজ আদায় করেছি। এক্ষেত্রে তোমাদের বলা রাখা দরকার- আমার মৃত্যু পূর্ববতী সময়কালিন অসুস্থতা বা অজ্ঞান অবস্থায় যে পরিমাণ নামাজ বাদ যায়, তার একটি হিসাব লিখে তার কাফফারা স্বরূপ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ.মাদরাসার মিসকিন ফান্ডে দিয়ে দিও। জানাযার নামাজের পূর্বেঃ জানাযার নামাজের পূর্বে আমার যে কোন ধরণের অতীতের খারাপ আচরণের জ...

"রাঙ্গুনিয়া কোদালা চা বাগান"

Image
সবুজ বনায়নে ঘেরা অপূর্ব সৌন্দর্যে ভরা কোদালা চা বাগান, যেখানে গেলে মুহুর্তের মাঝে নিজেকে সতেজ করে দেয়। সবুজের সাথে লুকোচুরি মেঘের সন্ধির অপুর্ব দৃশ্য যে কাউকে অবাক করে দেবে। প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ করবে পর্যটক প্রেমিকদের। চা বাগানের দৃষ্টি নন্দন ব্রিটিশ বাংলো আর পাখির কিচিমিচির শব্দ বিনোদন প্রেমিকদের মুহুতের্র মধ্যে চাঙ্গা করে তুলবে। চা বাগানের চা শ্রমিকদের দৈনন্দিন চা পাতা তোলার দৃশ্য কার না ভাল লাগে। চা বাগানের পাশ ঘেঁষে লুসাই কন্যা কর্ণফুলীর মন মাতানো ঢেউ সকলের দৃষ্টি কেড়ে নেবে নিঃসন্দেহে । চা শ্রমিকদের ক্লান্তিহীন কর্মযজ্ঞে নিজেকে স্বপ্ন দেখাবে ভবিষ্যত চলার পথ। নগর জীবনের গতিহীন একপেশে ক্লান্তিময় জীবন আপনাকে ভরিয়ে দেবে আনন্দের ছোয়া। এবার ঈদে বেড়িয়ে আসতে পারেন কোদালা চা বাগানে। রাঙ্গুনিয়া কোদালা চা বাগান দেশের শীর্ষ চা-বাগান গুলোর মধ্যে অন্যতম। উৎপাদন ছাড়াও চা বাগানটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে পর্যটন র্স্পট হিসেবে। চা বাগানে প্রতি দিন ছুটে আসছে শত শত ভ্রমন পিপাসু। চা বাগানে পর্যটকদের ভীড়ে মুখরিত হয়ে উঠছে সার্বিক পরিবেশ। বাগানের আর্কষনীয় মন...