Posts

Showing posts from June, 2014

"আমাদের গল্পটা"

"আমাদের গল্পটা" লিখা__এস এইচ রুবেল জানি জাদুঘরে বন্দী হবে না আমাদের এই গল্পটা, কেনই বা হবে বলো? আট দশটা সাধারণ ভালবাসার গল্পের মতই তো তোমার আমার গল্প, আমি বৃষ্টি ভালবাসতাম, তাই তুমি মেঘ হতে চেয়েছিলে, এক খন্ড কালো মেঘ, তুমি জোছনা ভালবাসতে, তাই আমি রাত হতে চেয়েছিলাম, এক ভয়ংকর সুন্দর রাত, যে রাত নিয়ে খেলা করে পঞ্চমীর চাদ। মনে আছে তুমি আমি নক্ষত্রের দেশে যেতে চেয়েছিলাম, যেখানে পাশাপাশি তারা হয়ে জ্বলবো দুজন,চোখে মুখে নিয়ে রাজ্যের বিস্ময়, সময়কে দুরে ঠেলে রাত হবে শুধুই তুমি আমিময়, অথচ সময় কেমন নিষ্ঠুর দেখো তোমাকেই আগে নক্ষত্র বানিয়ে দিল, তোমাকে নিয়ে গেছে আমার থেকে শত আলোকবর্ষ দুরে, এত দুর থেকে আমি তোমাকে ঠিক করে দেখতে পাই না, তবু আমি আকাশ দেখি, রাতের পর রাত একই আকাশ দেখি, নিরলস নিরন্তর কেটে যায় আমার প্রহর, অজানায় হাতড়ে খুজি তোমার বন্দর, তুমিও কি পৃথিবী দেখো, দৃষ্টি সীমায় আমাকে রেখে? আমার হাসি কান্নায় মিশে, ঝড় উঠে কি তোমার ঐ নক্ষত্রের দেশে?

তোমাকে ভালবাসি

তোমাকে ভালবাসি ____ লিখা__এস এইচ রুবেল আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ চোখ কি বলে? তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো একবার তোমাই দেখি। শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ? তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো মন খুলে হাসি। শুধু আমার হাতে একবার স্পশ করে দেখ কাপছে তোমার হৃদয় খানি আর তখনই বুঝবে তুমি কতটা ভালবাস আমায় তুমি।

অনাকাঙ্ক্ষিত ইচ্ছে

অনাকাঙ্ক্ষিত ইচ্ছে।। _______ লিখা__এস এইচ রুবেল কিছু কিছু মেসেজ সেন্ড করার জন্য নয়, ড্রাফট এ সেভ করার জন্যেই লিখা।। কিছু কিছু নাম্বার কথা বলার জন্য নয়, কেবল তা ফোন মেমোরিতেই রাখা।। কিছু কিছু মানুষকে ভালবাসতে নয়, অযথাই স্মৃতির মেমোরিতে গাঁথা। কিছু কিছু স্মৃতি ভুলে যাবার জন্য নয়, পোড়া মনে যতই বাড়ুক ব্যাথা।। কিছু কিছু ফুল ফুলদানীর জন্যে নয়, সুন্দরের প্রতিকৃতির জন্যে ফুটা। কিছু কিছু প্রেম পূর্ণতার জন্যে নয়, তবুও তার পিছে মানুষের অযথাই ছুটা।।

লিখা__এস এইচ রুবেল

আজ তোমাকে নিয়ে কোন কবিতা লিখছি না,লিখব তোমাকে কাছে পাবার আকুতি,কিন্তু আমি তো ভাষা হারিয়ে ফেলেছি৷

"আবার ফিরতে চাই"

লিখা__এস এইচ রুবেল কোথায় হারালো সেই বাধভাঙ্গা উচ্ছ্বাস করে সকলের মাঝে বাস, ছিলাম আমিতো রাজা, তোমরা ছিলে প্রজা। ছিল নাকো নিয়মের কোন গন্ডি, হতে হয়নি কখনও বন্দী, নিজেতে ভুলে মেতেছিলাম খেলায়, তাইতো আবার ফিরতে চাই আমার ছেলেবেলায় । আমাকে দেখার লাগি সকল পাড়া প্রতিবেশী, সারা বাড়ি থাকতো ভরি। আমার হাসিতে হাসতো সবাই কাঁদতো একটু ব্যাথায়, বোঝাতে পারিনি বলে সারাক্ষন ছিল মা আমার সেবা শশ্রুষায়, তাইতো আবার ফিরতে চাই আমার শিশুবেলায়। ভোরা জোয়ারের টানে, জানতাম না কি সুখে, ছুটতাম সবাই নদীতে। কি যে মায়া ছিল সেই ঘুড়ি ওড়ানোর মেলায়, বৃষ্টি এলে থাকতাম মেতে কাদামাখা আর পুতুল খেলায়, তাইতো আবার যেতে চাই হারনো ছেলেবেলায়

"মেঘের উপর মেঘ"

লিখা__এস এইচ রুবেল কতোদিন স্বপ্ন দেখেছি এমন এক চাঁদনী রাতে দখিনা মৃদু হাওয়ার মাতাল পরশ গায়ে মেখে তোকে নিয়ে হাটবো গাঁয়ের আঁকা-বাঁকা মেঠো পথে। সময় পাল্টে গেছে তুইও চলে গেলি এক অজানা পথে সুখটা কে নিজের মতো করে আপন করে নিবি বলে। আজ জানিনা তোর কোন অস্তিত্ব আছে কিনা? জানিনা,তুইও ভাল আছিস কিনা? শুধু মাঝে মাঝে এমন চাঁদনী রাত গুলোতে যখন একা বসে থাকি ওই দূর আকাশের দিকে তাকিয়ে তোকে নিয়ে দেখা মরচে পড়া স্বপ্ন গুলো নিয়ে ভাবি আর এমন করে রাত গুলো শেষ হয়ে আবার নতুন করে শুরু হয় একটি দিনের সূচনা। এভাবে কতোটা সময় যে চলে গেল রাখিনি তার কোন খোঁজ। অবেলায় এসে বুঝতে পেরেছি পেরিয়ে এসে পৌছেছি এক অজানা মাসের ঘন আঁধারে ঢাকা এক সাঝ সন্ধ্যায়।

লিখা__এস এইচ রুবেল

সময়ের সল্পতা আর মানব জীবনের ব্যস্ততা।এই দুই মিলে গড়ে তোলে এমন এক পরিবেশ।যা খুব আপনজন কেও ভুলিয়ে দেয়।নিজের প্রয়োজনে সবাই ব্যস্ত হয়ে যায়। যা অনেক সময় খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়.....

"হে প্রেয়সী"

হে প্রেয়সী! লিখা__এস এইচ রুবেল তুমি আমার শিশির ভেজা সবুজ ঘাসে সোনালী রঙের ভোর, ভর দুপুরে তুমি আমার অবসরের বোল ৷ তুমি আমার গোধূলী বেলার শেষ সন্ধ্যার আলো, বৃষ্টি ভেজা রাতে তুমি আঁধার ঘরে রূপালী জ্যোস্নার আলো ৷ কি?হাসছো !শোন তাহলে... তুমি আমার বৈশাখী দিনে কালবৈশাখীর তান্ডব রাঙা অবসন্ন দিন, মধুমাসে তুমি আমার ভেসে আসা সুগন্ধি মলয়ানিল ৷ তুমি আমার আষাঢ় মাসে বৃষ্টির রিনঝিনঝিন সুরের একমূর্ছা তাল, শ্রাবণ মাসে হও তুমি সারাদিনের ঢল ৷ তুমি আমার ভাদ্র মাসে নদীর ঐ পারের শুভ্র কঁাশফুল, আশ্বিনের রাত নিশুতে তুমি আমার ফঁোটা শিউলি ফুল ৷ তুমি আমার কার্তিক মাসের নবান্নেরই উৎসব, অঘ্রাণেরই রাতের আকাশে তুমি আমার একফালি এক চঁাদ ৷ তুমি আমার পৌষ মাসে হও দিগন্তব্যাপী রবিশস্য, মাঘেতে তুমি আমার শীতে জরতাগ্রস্থ ধূসর বার্ধক্য ৷ তুমি আমার ফাল্গুনেতে কোকিল ডাকা ঋতুরাজ বসন্ত, চৈত্র মাসে তুমি আমার সুখেরই এক মালঞ্চ ৷৷৷৷৷৷

"হতে চাই না"

"হতে চাই না" লিখা__এস এইচ রুবেল হতে চাইনা মন্ত্রী আমি যদিও হোই মাঝি, ওরা তো কথায় কাজে বেজায় দেয় ফাঁকি। ওমুক দেবো তমুক দেবো ভাষনের ঝড়, পেতাম যদি ভোটের পরে কষে দিতাম চড়। হতে চাই না ঐ অফিসার সরকারের দালাল, যদিও হোই দিন মজুর নইতো কুমার কামার। হতে চাইনা আইনের শাসক, ঘুষ যাদের কাম্য বজ্র হয়ে নেমে আসবো অসহায়দের জন্য। হতে চাইনা ঐ ডাক্তার, রোগী যাদের খদ্দের মানুষ মানুষের জন্যে লাইনটা কি ছিল শুধুই গানের? মুখোশ ধারী জানোয়ার গুলো আছে ভদ্রতার বেশে, হতে চাইনা ওদের মত না থাকলেও এই পৃথিবীতে। থাকতে চাই সারা জীবন অসহায়দের পাশে, কথা দিলাম ঋনী হবোনা এই পৃথিবীর কাছে.....

"কোথাও খুঁজে পাবেনা কতটুকু ভালোবেসেছিলাম"

  লিখা__এস এইচ রুবেল গুগল কোনদিনও খুঁজে পাবে না কতটা ভালবেসেছিলাম তোমায়। তোমায় হারিয়ে আমার পার করে আসা সে বেদনার ইতিহাস আজো জানে না উইকিপিডিয়া। ভগ্ন সে হৃদয়ের নিষ্প্রান দৃশ্য তুমি পাবে না খুঁজে গুগল ইমেজে। রাতের পর রাত জেগে তোমায় লেখা সে চিঠির আমার কোন হিসেব রাখেনি ইয়াহু মেইল। একাকী তোমার সাথে কত কথা বলে গেছি, সে সব পাবেনা খুঁজে টুইটারে সার্চ দিয়ে। আনমনে তোমায় ভেবে আমার সে করুন রোদন দেখতে পাবে না কখনো ইউটিউবে সার্চ করে। যে ভালবাসা দিয়েছিলাম তোমায় তার লিংক আর কখনো পাবে না গুগল ক্রোম দিয়ে ব্রাউজিং করে। ভাল থেকো....

"প্রিয় চাঁদ"

প্রিয় চাঁদ - এস,এইচ,রুবেল" প্রিয় চাঁদ, ''''''''''''''আশা করি ভালই আছো,তবে দুরেই থেকো, ভুল করেও কাছে এসো না।দুরত্ব ভালোবাসা বাড়ায়, কাছে আসলে হয়ত কুটিল চোখে তোমার কলঙ্ক খুঁজব, হয়ত একটা একটা করে তোমার খুঁত বার করব, ভালোবাসা ভুলে,তোমায় ভালো করে জানতে চাইব। আজকের মত মুগ্ধ চোখে আর কি তোমায় দেখতে যাব ? আমরা যে দুর থেকে ভালোবাসতে অভ্যস্থ, মনখারাপের রাতে তোমায় দেখে মন ভালো হতেই পারে, তবে কাছে এলে,তোমার মাঝে হাজারটা খারাপ খুঁজে পাব, এমনি করেই কতবার আমরা প্রেম হারিয়েছি, প্রেমের মানুষকে আমরা অকারণেই কাঁদিয়েছি,তবুও- আমরা কেন যে এত গভিরে জানতে চেয়েছি ? আমরা বুঝিনি,প্রতিটি ভালোর মাঝেই খারাপ আছে, মানুষের মাঝে ভগবান যেমন,তেমনি শয়তানও আছে, তাই কছে পেলেই ভালোবাসা মরে যায়,মনে ঘৃনাটুকু বাঁচে। তাই প্রিয় চাঁদ,তুমি দুরেই থেকো,ভুলেও কাছে এস না। আমরা শুধুই তারাদের দেখে হিংসা করে যাব,তারপর- একদিন যখন মৃত্যু আসবে,তারা হয়ে তোমার কাছে যাব। ' '''''''''ইতি :- তোমার প্রেমিক......

লিখা__এস এইচ রুবেল

তুমি কিসে আমার উপমা দেবে- যার সাথে তুমি উপমা দিতে যাও,,, সেই আমার চাইতে উত্তম অতবা নিকৃষ্ট...

লিখা__এস এইচ রুবেল

আকাশ আর চাঁদের কি অদ্ভুত খেলা.......... ঠিক খেলা নয় এক অন্যরকম ভালবাসা...........

"আমি স্বপ্ন ছোঁব"

"আমি স্বপ্ন ছোঁব" _ এস এইচ রুবেল আমি স্বপ্ন দেখি... আমি স্বপ্ন দেখি হিমালয় ছোঁবার। নদীর জলের মত ক্রমে ক্রমে পিছিয়ে যাচ্ছি সমুদ্র টানে আমায় সর্বনাশী টান। আমি স্বপ্ন দেখি... আমি স্বপ্ন দেখি তোমায় পাবার। চারিদিকের পৃথিবীটা ক্রমে ক্রমে ছোট হয়ে যাচ্ছে তোমার আমার মাঝে এখন বিশাল দেয়াল। হে সূর্য...! তুমি তোমার প্রখরতা বাড়াও আমি নদীর জল হতে মেঘ হয়ে হিমালয় ছোঁব। হে বাতাস...! তুমি প্রচন্ডভাবে বয়ে যাও ঝর হয়ে দেয়াল ভাঙ্গো আমি আমার স্বপ্ন ছোঁব।