"আমি স্বপ্ন ছোঁব"

"আমি স্বপ্ন ছোঁব"
_
এস এইচ রুবেল

আমি স্বপ্ন দেখি...
আমি স্বপ্ন দেখি হিমালয় ছোঁবার।
নদীর জলের মত ক্রমে ক্রমে
পিছিয়ে যাচ্ছি
সমুদ্র টানে আমায়
সর্বনাশী টান।
আমি স্বপ্ন দেখি...
আমি স্বপ্ন দেখি তোমায় পাবার।
চারিদিকের পৃথিবীটা ক্রমে ক্রমে
ছোট হয়ে যাচ্ছে
তোমার আমার মাঝে
এখন বিশাল দেয়াল।
হে সূর্য...!
তুমি তোমার প্রখরতা বাড়াও
আমি নদীর জল হতে
মেঘ হয়ে হিমালয় ছোঁব।
হে বাতাস...!
তুমি প্রচন্ডভাবে বয়ে যাও
ঝর হয়ে দেয়াল ভাঙ্গো
আমি আমার স্বপ্ন ছোঁব।

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২