কোথায় হারালো সেই বাধভাঙ্গা উচ্ছ্বাস করে সকলের মাঝে বাস, ছিলাম আমিতো রাজা, তোমরা ছিলে প্রজা। ছিল নাকো নিয়মের কোন গন্ডি, হতে হয়নি কখনও বন্দী, নিজেতে ভুলে মেতেছিলাম খেলায়, তাইতো আবার ফিরতে চাই আমার ছেলেবেলায় । আমাকে দেখার লাগি সকল পাড়া প্রতিবেশী, সারা বাড়ি থাকতো ভরি। আমার হাসিতে হাসতো সবাই কাঁদতো একটু ব্যাথায়, বোঝাতে পারিনি বলে সারাক্ষন ছিল মা আমার সেবা শশ্রুষায়, তাইতো আবার ফিরতে চাই আমার শিশুবেলায়। ভোরা জোয়ারের টানে, জানতাম না কি সুখে, ছুটতাম সবাই নদীতে। কি যে মায়া ছিল সেই ঘুড়ি ওড়ানোর মেলায়, বৃষ্টি এলে থাকতাম মেতে কাদামাখা আর পুতুল খেলায়, তাইতো আবার যেতে চাই হারনো ছেলেবেলায়
No comments:
Post a Comment
thank you...