"মেঘের উপর মেঘ"

লিখা__এস এইচ রুবেল

কতোদিন স্বপ্ন দেখেছি
এমন এক চাঁদনী রাতে
দখিনা মৃদু হাওয়ার
মাতাল পরশ গায়ে মেখে
তোকে নিয়ে হাটবো গাঁয়ের
আঁকা-বাঁকা
মেঠো পথে।
সময় পাল্টে গেছে
তুইও চলে গেলি এক অজানা পথে
সুখটা কে নিজের মতো করে
আপন করে নিবি বলে।
আজ জানিনা তোর কোন অস্তিত্ব
আছে কিনা?
জানিনা,তুইও ভাল আছিস কিনা?
শুধু মাঝে মাঝে
এমন চাঁদনী রাত গুলোতে
যখন একা বসে থাকি
ওই দূর আকাশের দিকে তাকিয়ে
তোকে নিয়ে দেখা
মরচে পড়া স্বপ্ন গুলো নিয়ে ভাবি
আর এমন করে রাত গুলো শেষ হয়ে
আবার নতুন করে শুরু হয়
একটি দিনের সূচনা।
এভাবে কতোটা সময় যে চলে গেল
রাখিনি তার কোন খোঁজ।
অবেলায় এসে বুঝতে পেরেছি
পেরিয়ে এসে পৌছেছি
এক অজানা মাসের ঘন
আঁধারে ঢাকা
এক সাঝ সন্ধ্যায়।

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২