Friday, June 13, 2014

"আমাদের গল্পটা"

"আমাদের গল্পটা"

লিখা__এস এইচ রুবেল

জানি জাদুঘরে বন্দী হবে না আমাদের
এই গল্পটা, কেনই বা হবে বলো?
আট দশটা সাধারণ ভালবাসার গল্পের
মতই তো তোমার আমার গল্প,
আমি বৃষ্টি ভালবাসতাম,
তাই তুমি মেঘ হতে চেয়েছিলে,
এক খন্ড কালো মেঘ,
তুমি জোছনা ভালবাসতে,
তাই আমি রাত হতে চেয়েছিলাম,
এক ভয়ংকর সুন্দর রাত,
যে রাত নিয়ে খেলা করে পঞ্চমীর
চাদ।
মনে আছে তুমি আমি নক্ষত্রের
দেশে যেতে চেয়েছিলাম,
যেখানে পাশাপাশি তারা হয়ে জ্বলবো দুজন,চোখে মুখে নিয়ে রাজ্যের
বিস্ময়,
সময়কে দুরে ঠেলে রাত হবে শুধুই
তুমি আমিময়,
অথচ সময় কেমন নিষ্ঠুর
দেখো তোমাকেই আগে নক্ষত্র
বানিয়ে দিল,
তোমাকে নিয়ে গেছে আমার
থেকে শত আলোকবর্ষ দুরে,
এত দুর থেকে আমি তোমাকে ঠিক
করে দেখতে পাই না,
তবু আমি আকাশ দেখি,
রাতের পর রাত একই আকাশ দেখি,
নিরলস নিরন্তর কেটে যায় আমার
প্রহর,
অজানায় হাতড়ে খুজি তোমার বন্দর,
তুমিও কি পৃথিবী দেখো,
দৃষ্টি সীমায় আমাকে রেখে?
আমার হাসি কান্নায় মিশে,
ঝড় উঠে কি তোমার ঐ নক্ষত্রের
দেশে?

No comments:

Post a Comment

thank you...