অনাকাঙ্ক্ষিত ইচ্ছে

অনাকাঙ্ক্ষিত ইচ্ছে।।
_______
লিখা__এস এইচ রুবেল

কিছু কিছু মেসেজ সেন্ড করার জন্য নয়,
ড্রাফট এ সেভ করার জন্যেই লিখা।।
কিছু কিছু নাম্বার কথা বলার জন্য নয়,
কেবল তা ফোন মেমোরিতেই রাখা।।
কিছু কিছু মানুষকে ভালবাসতে নয়,
অযথাই স্মৃতির মেমোরিতে গাঁথা।
কিছু কিছু স্মৃতি ভুলে যাবার জন্য নয়,
পোড়া মনে যতই বাড়ুক ব্যাথা।।
কিছু কিছু ফুল ফুলদানীর জন্যে নয়,
সুন্দরের প্রতিকৃতির জন্যে ফুটা।
কিছু কিছু প্রেম পূর্ণতার জন্যে নয়,
তবুও তার পিছে মানুষের অযথাই ছুটা।।

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২