Thursday, June 12, 2014

"হে প্রেয়সী"

হে প্রেয়সী!

লিখা__এস এইচ রুবেল

তুমি আমার শিশির ভেজা সবুজ
ঘাসে সোনালী রঙের ভোর,
ভর দুপুরে তুমি আমার অবসরের বোল ৷
তুমি আমার গোধূলী বেলার শেষ
সন্ধ্যার
আলো,
বৃষ্টি ভেজা রাতে তুমি আঁধার
ঘরে রূপালী জ্যোস্নার আলো ৷
কি?হাসছো !শোন তাহলে...
তুমি আমার
বৈশাখী দিনে কালবৈশাখীর
তান্ডব
রাঙা অবসন্ন দিন,
মধুমাসে তুমি আমার
ভেসে আসা সুগন্ধি মলয়ানিল ৷
তুমি আমার আষাঢ় মাসে বৃষ্টির
রিনঝিনঝিন সুরের একমূর্ছা তাল,
শ্রাবণ মাসে হও তুমি সারাদিনের
ঢল

তুমি আমার ভাদ্র মাসে নদীর ঐ
পারের
শুভ্র কঁাশফুল,
আশ্বিনের রাত নিশুতে তুমি আমার
ফঁোটা শিউলি ফুল ৷
তুমি আমার কার্তিক মাসের
নবান্নেরই
উৎসব,
অঘ্রাণেরই রাতের
আকাশে তুমি আমার
একফালি এক চঁাদ ৷
তুমি আমার পৌষ মাসে হও
দিগন্তব্যাপী রবিশস্য,
মাঘেতে তুমি আমার
শীতে জরতাগ্রস্থ
ধূসর বার্ধক্য ৷
তুমি আমার ফাল্গুনেতে কোকিল
ডাকা ঋতুরাজ বসন্ত,
চৈত্র মাসে তুমি আমার সুখেরই এক
মালঞ্চ ৷৷৷৷৷৷

No comments:

Post a Comment

thank you...