"কোথাও খুঁজে পাবেনা কতটুকু ভালোবেসেছিলাম"

  লিখা__এস এইচ রুবেল

গুগল কোনদিনও
খুঁজে পাবে না কতটা ভালবেসেছিলাম
তোমায়।
তোমায় হারিয়ে আমার
পার
করে আসা সে বেদনার
ইতিহাস
আজো জানে না উইকিপিডিয়া। ভগ্ন
সে হৃদয়ের
নিষ্প্রান দৃশ্য
তুমি পাবে না খুঁজে গুগল ইমেজে।
রাতের পর রাত
জেগে তোমায়
লেখা সে চিঠির আমার
কোন হিসেব
রাখেনি ইয়াহু মেইল।
একাকী তোমার সাথে কত
কথা বলে গেছি, সে সব
পাবেনা খুঁজে টুইটারে সার্চ দিয়ে।
আনমনে তোমায়
ভেবে আমার সে করুন
রোদন
দেখতে পাবে না কখনো ইউটিউবে সার্চ
করে।
যে ভালবাসা দিয়েছিলাম তোমায়
তার লিংক আর
কখনো পাবে না গুগল
ক্রোম
দিয়ে ব্রাউজিং করে।
ভাল থেকো....

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২