"হতে চাই না"

"হতে চাই না"

লিখা__এস এইচ রুবেল

হতে চাইনা মন্ত্রী আমি
যদিও হোই মাঝি,
ওরা তো কথায় কাজে
বেজায় দেয় ফাঁকি।
ওমুক দেবো তমুক দেবো
ভাষনের ঝড়,
পেতাম যদি ভোটের পরে
কষে দিতাম চড়।
হতে চাই না ঐ অফিসার
সরকারের দালাল,
যদিও হোই দিন মজুর
নইতো কুমার কামার।
হতে চাইনা আইনের শাসক,
ঘুষ যাদের কাম্য
বজ্র হয়ে নেমে আসবো
অসহায়দের জন্য।
হতে চাইনা ঐ ডাক্তার,
রোগী যাদের খদ্দের
মানুষ মানুষের জন্যে
লাইনটা কি ছিল শুধুই গানের?
মুখোশ ধারী জানোয়ার গুলো
আছে ভদ্রতার বেশে,
হতে চাইনা ওদের মত
না থাকলেও এই পৃথিবীতে।
থাকতে চাই সারা জীবন
অসহায়দের পাশে,
কথা দিলাম ঋনী হবোনা
এই পৃথিবীর কাছে.....

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২