সে এক 'ছায়ার' কথা বলছি, বলছি বাবার কথা (ডায়েরি থেকে)
আমার একটা গাছ ছিলো;
গাছটি আমাকে ছায়া দিতো
বাতাস দিতো, অক্সিজেন দিতো!
একদিন আচমকা এক ঝড়ো হাওয়ায়
'গাছ'টা হারিয়ে গেলো...
এখন
আমার মাথার উপরের ছায়া নেই,
জীবনের প্রচণ্ড তাপে বাতাস নেই,
আমার অক্সিজেন কই?
আমার গাছটা নেই...
*আমার বুকটা দীর্ঘশ্বাসে ভারি হয়ে আসছে...
*‘ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুসতাঈনু বিসসবরি ওয়াস সলাতি; ইন্নাল্লাহা মাআস সাবিরিন...
#আঁর_বাপ
#নোট১১
Comments
Post a Comment
thank you...