ছেড়া লুঙ্গিকে কীভাবে ভাজের মধ্যে লুকিয়ে পরতে হয় বাবার কাছ থেকে শিখেছিলাম! অনেক যত্ন করে লুঙ্গি পরতো বাবা! এক লুঙ্গিতে তিন চার বছর অনায়াসে পার করে দিতো! ছোটবেলা থেকে বাবার পরনে নতুন লুঙ্গি ঠিক কখন দেখেছি আমার মনে পড়ে না! ঈদের আগে পুরোনো পাঞ্জাবি খানা বের করে দিতো মা! ধোপার বাড়ি ঘুরে এসে সেই পাঞ্জাবিই ঝকঝকে ঈদের পোশাক হয়ে উঠত!
নিজের জন্য নতুন কাপড়, এটা যেন বাবা ভাবতেই পারতো না! এটাকে স্রেফ বিলাসিতা আর অনর্থক অর্থ অপচয়ের কাতারেই রাখতো...
বাবার জীবন-যাপন সবটুকুই ছিলো আল্লাহর ওয়াস্তে!
নিজের জন্য কিছুই করেনি, বরং নিজের আইল কেটে পরের জমি বড় করেছে সারাজীবন...
আমার গরীব বাবার ঠোঁট জোড়া মধুর না হলেও অন্তরটা ছিলো বিশাল, হৃদয়টা ছিলো কোমল!
অভিমান ছিলো বাবার তীব্র, বাবা হুটহাট অভিমান করতো মার সাথে, আমার সাথে, কাউকে কিছু না বলে প্রায়ই চলে যেত বোনদের বাসায়!
রাতে গিয়ে যদি বাবাকে না দেখতাম, মাকে জিজ্ঞেস করতাম; বাবা কোথায়?
মা বলতো; তোর মেজো আপার কাছে গেছে, সকালে চলে আসবে!
😭😭
বাবার অভিমান দিন পেরিয়ে, রাত গড়িয়ে সকাল পর্যন্ত থাকতো, সেই যে বাবা চলে গেলো অভিমান করে
'আজ ৪১টা দিন' হয়ে গেলো 'বাবা ফিরেনি',
'বাবা আর আসেনি', 'বাবা আর আসবে না,
মনটা বুঝতে চাচ্ছে না!
বাবার আদর, স্নেহ, ভালোবাসা, স্পর্শ থেকে আমি বঞ্চিত ভাবতেই চোখ ভিজিয়ে লাগাতার কাঁদতে চায় অশান্ত মন,
আমি হারিয়েছি আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার আত্মবিশ্বাস...
মন বলছে আমার নির্ভরতার আকাশ ভেঙে গেছে,
ভরসার অনুভূতি থেকে আজ আমি অনেক দূরে...
বাবা আমাকে আর অ'বা অ'পুত' বলে ডাকবে না, আর বলবেনা; অ'পুত আঁর ডাহে আই এক্কানা ব'য়'সুনা...
😭😭
*হে রব্বে ইলাহি, আমার পিতার সারাজীবন দুঃখে-কষ্টে কেটেছে, আমার পিতা এখন আপনার কাছে!
হে আল্লাহ, আমার পিতাকে শান্তি দান করুন, নাজাত দান করুন, আমার পিতাকে ক্ষমা করুন, সদা আপনার হাবীব ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দিদারে মগ্ন রাখুন...
*হে আল্লাহ, আমার মাকে হায়াতে আবদী শেফায়ে দায়েমী দান করুন!
~আমীন, ছুম্মা আমীন...
*রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা*
#আঁর_বাপ
#নোট২০