Sunday, April 12, 2020

“এক কাপ চায়ে তারা দুজন”

বিছানার চাদর শরীরে জড়ানো অবস্থায় ঘুমঘুম চোখে পিংকী বললো,

পিংকীঃ- এই আকাশ--?
আকাশঃ- [আকাশের আবেশিত স্বর] হুম বলো!
পিংকীঃ- ক'টা বাজে?
আকাশঃ- [মৃদু হেসে] এইতো ছ'টা...
পিংকীঃ- তবে আমি উঠে চা দিচ্ছি--
আকাশঃ- হুম দাও...

পিংকী চোঁখ খুলতেই বিছানার পাশে রাখা মোবাইলে ইমো ভিডিও কলে আকাশের মুখটা দেখেই অবাক হয়ে গেলো! তারমানে ও এতক্ষণ পূর্বেই কানেক্ট করে রাখা ভিডিও কলের মাধ্যমে সব দেখে শোনে কথা বলছিলো! পিংকী অবাক হয়ে কপালকুঞ্চিত করে দ্রুত জিজ্ঞেস করলোঃ

পিংকীঃ- এই তুমি কই?
আকাশঃ- কর্মস্থলে (অফিসে), আবার কোথায় থাকব?
পিংকীঃ- এত সকালে-!?
বলেই পিংকী ঘড়ির দিকে তাকিয়ে 9:30 দেখে! তারমানে আকাশ ওকে মিথ্যে বলেছে যে ৬ টা বাজে আবার ওকে ডাক না দিয়ে এভাবে অফিসেও চলে গেছে, তাই ওর উপর ভিষণ রাগ করে কলটা কেটে দেয়! অতঃপর খাট থেকে নেমে সামনে পা বাড়াতেই চিরকুট--
"জানতামতো কলটা কেটে দেবে, যাও দাঁত ব্রাশ করে নাও। পাশের টেবিলে ব্রাশ পেষ্ট রাখা আছে"
ব্রাশটা হাতে নিয়ে মুচকি হাসে পিংকী, কিন্তু পেষ্ট হাতে নিতেই ওটার নিচের চিরকুটটা চোখে পড়ে--
"হেসো না, ফ্রেশ হয়ে অাস আগে"
বাথরুমের দরজায় লাগানো চিরকুট--
"হিটারে পানি গরম করা আছে"
পিংকী হেসে বাথরুমে ঢুকতেই মিষ্টি পারফিউমের গন্ধ পাই! মনে মনে বলে "পাগলটা কখন কি-যে করে", শেষে ফ্রেশ হয়ে তোয়ালে হাতে নিতেই আবার চিরকুট--
"আমার পছন্দের শাড়িটা আইরন টেবিলে ভাঁজ করা আছে, প্লীজ ওটা পরে নাও"
শাড়িটা পরে বেরিয়ে ড্রেসিং টেবিলে আসতেই, ওখানে লাগানো চিরকুটে দেখতে পায়--
"এই চুলটাতো ভাল করে মুছে নাও"
চুল মুছে ভেজা টাওয়াল স্ট্যান্ডে রাখতে গিয়ে--
"এই টিপ পড়তে ভুলে গেছ কিন্তু"
পিংকী দৌড়ে এসে টিপ পড়তে গেলে, লাল টিপের পাতার নিচে--
"বেলকনিতে একবার যাও নাগো প্লীজ"
ওখানে যেতেই টি-টেবিলে পিংকীর পছন্দের আদা- চায়ের সমস্ত ব্যবস্থা সাথে চিরকুট--
"ঠান্ডা হয়ে যাবে বলে চা বানালাম না। দু, চামচ চিনি দিয়ে চা টা বানিয়ে নাও"
চা বানিয়ে প্রিচসহ কাপ তুলতেই--
"একাই চা খাবে, আমাকে ডাকবে না? আমি কিন্তু চা খেয়ে অফিসে আসিনি"
..
..
পিংকী ফোনটা হাতে নিয়ে আকাশকে কল করতেই দরজাতে কলিং বেল বেজে উঠে। ও ছুটে দরজা খুলতেই, আকাশ গোলাপ বাড়িয়ে দিয়ে বলেঃ

আকাশঃ-  লাভ ইউ পাগলি....
পিংকী কিছু বলতে পারে না শুধু শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে! এমন সময় আকাশ আবার বলে,

আকাশঃ-  এই চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি মিথ্যে বলে অফিস থেকে বেড়িয়ে এসেছি তাই বেশি সময় দিতে পারবো না!!
পিংকী আকাশকে এক হাতে পেচিয়ে বারান্দার দিকে হাঁটতে হাঁটতে,

পিংকীঃ- তুমি এমন কেন?
আকাশঃ- আমার এই পাগলিটার জন্য--
পিংকীঃ- আমায় ঘুম থেকে তুললে না কেন?
আকাশঃ-  তুললে কি পাগলিটা আমায় এমন করে জড়িয়ে ধরতো?
পিংকীঃ- কিহ্--?

"হাসতে হাসতে ওরা চায়ের কাপে চুমুক দেয়"


পুনশ্চঃ
 *প্রিয় পিংকী, আমি চাই তোর জীবনে আকাশ নামের সেই ছেলেটি আসুক, এমনি করে কেউ ভালোবাসুক...*



কলমে-ফেরারী রুবেল...
11.04.2020,10;13pm

No comments:

Post a Comment

thank you...