বলনা তুই কি হবি?

লিখা__এস এইচ রুবে

 

তুই কি আমার জোছনা রাতের
ফুটফুটে এক চাঁদ হবি?
আলোর ভেলায় ভাসিয়ে দিবি!
তুই কি আমার শুন্য
দ্বারে কালবৈশাখী ঝড় হবি?
মনের যত দুঃখ আছে উড়িয়ে দিবি!
তুই কি আমার বয়ে যাওয়া কলকলে এক
ঝর্ণা হবি?
আমায় উষ্ণ-শীতল পরশ দিবি?
তুই কি আমার বাউল মনের একতারারই
সুর হবি?
সুরের মায়ায় সব ভুলিয়ে দিবি!
তুই আমার আঁধার রাতের
মিটমিটিয়ে জোনাক হবি?
আলোয় আলোয় ভাসিয়ে দিবি!
তুই কি আমার শীতল বুকে জলন্ত এক আগুন
হবি?
এক নিমিষেই সব
হিমকে গলিয়ে দিবি!
বলনা তুই কি হবি?

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২