একগুচ্ছ কদমফুল

লিখা__এস এইচ রুবে

 

তুমি চাইতেই পার
আজ এই বাদল দিনে
তোমার পাশে আমার হাত,
তা হোক সকাল দুপুর অথবা রাত।
তুমি হতেই পার বৃষ্টি বিলাসি,
করতেই পার নগ্ন পায়ে নৃত্য।
চাইতেই পার কিছু স্বাধীনতা,
ভেঙ্গে ফেলে সব বৃত্ত।
তুমি চাইতেই পার আমার সাথে
আজ ভিজবে তুমুল,
ডাকলেই আসব আমি
হাতে থাকবে একগুচ্ছ কদমফুল।


Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২