‘‘শুভঙ্করের কাছে নন্দিনীর চিঠি-১১’’

‘‘শুভঙ্করের কাছে নন্দিনীর চিঠি-১১’’
___পূর্ণেন্দু পত্রী
লিখা__এস এইচ রুবেল

তুমি সত্যিই ডোবাবে আমাকে একদিন।
লাল ঠোঁট নিয়ে বাড়ি থেকে বেরোলে
লাল ঠোঁট নিয়েই বাড়ি ফেরা ঊচিত
আর না ফিরলে সেই ফ্যাকাশে ঠোঁটের দিকে
শুরু হয়ে যেতে পারে লাল চোখের তল্লাশী,
এটা কি পেরেক মেরে ঢোকাতে
হবে আপনার মগজে?

শুভঙ্কর, প্লীজ! ডাকাতেপনাটা একটু কমাও।
নির্বাসনদন্ডে গেলে তোমার ছেনী-হাতুড়ি
ভাস্কর্য গড়বে কার পাথরে?

[কাব্যগ্রন্থঃ কথোপকথন]

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২