এক চোখ ভালবাসার জন্য''


লিখা__এস এইচ রুবে

.............................
এক চোখ ভালবাসার জন্য
সভ্যতার উজ্জ্বলতায় প্রযুক্তি পন্য
নির্বিকার সমকালীন আস্ফালনে
অন্তর্গত প্রশংসিত পচনে
এক চোখ অচেনা স্বপ্ন।
রুগ্নতার চোরাপথে পিপাসিত নীল
কষ্টের পাশেই তার প্রলোভন,
স্বান্তনায় বনস্পতির বিলুপ্ত পালক।
এটুকু জীবনে আর কত ভুল নির্মাণ?
এই আত্মহনন যজ্ঞে আর কত অঞ্জলী?
স্বার্থের টেক্কায় তুমি বল অমোঘ নিয়তি-
বুক ভরে থাকা মিথ্যের সঞ্চয়-
ধোঁয়া জালের ভ্রষ্ট-
হেমলকের বিষ-
তোমার আমার গাল-গল্পের ইতি।
শক্তির নামে আফিমের খেলা
অন্ধতার অন্য ভূগোলে বিষুবরেখা-
শুধু এক চোখ ভালবাসার জন্য
স্পর্শহীন করতলে আমি-
নগ্ন পায়ের বিষাদে আমি-
ক্লান্তির প্রতিচ্ছায়ায়
শুধু এক চোখ ভালবাসার জন্য।।
'আকাশ'

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২