Saturday, May 31, 2014

নীল জোছনা

লিখা__এস এইচ রুবে

 

নীল জোছনা কুড়িয়ে এলেম
তোর-ই উঠোনটায় ,
দরজা খুলে আয় বেরিয়ে-
ভিজবি জোছনায় ।
ইচ্ছে যত তোর-ই মনে
নীল জোছনায় কিনে
তোর আকাশে জোছনা রঙে
স্বপ্ন দেব বুনে ।
কল্পলোকের গল্প যত
হয়নি আজও লেখা ,
তোর উঠোনে হবে সবই
নীল জোছনায় আঁকা ।
মনের গহীন অতল জলে
করিস যেথায় খেলা ,
সেথায় আমি ভাসিয়ে দেব
নীল জোছনার ভেলা ।
আয় বেরিয়ে- আয় না ওরে
জোছনা ফুরায় যায় ,
আর কত কড়া নাড়ব দ্বারে-
থাকবো অপেক্ষায় !!

No comments:

Post a Comment

thank you...