তবে কেন মিছে ভালোবাসা

ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা ।
মন দিয়ে মন পেতে চাহি ।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা ।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে ।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা ।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে ।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে ।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা ।

___ রবীন্দ্রনাথ ঠাকুর

লিখা__এস এইচ রুবেল

 

Comments

Popular posts from this blog

''কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা''

শানে দরবারে কাগতিয়া ভলিউম ৫২