Monday, February 8, 2016

লেখা_এস এইচ রুবেল

 আমিও চাই কেউ একজন ডেডিকেট করুক আমায় এই কবিতার সব গুলো লাইন।
....................................
আমিও চাই, ভোর সকালে কেউ আমার আঁচল ধরে টানুক বলুক- আরেকটু ঘুমাও...সকাল হতে অনেক দেরি। তাড়াহুড়োয় বানানো মিষ্টিছাড়া চা খেয়েও কেউ বলুক,বেশ হয়েছে। কেউ তো বলুক, আজ সারাদিন শুধুই তোমার কাছেই অফিস.... যাবোনা কোথাও। আমিও চাই, শাওয়ার শেষে ভেজা চুলে আমায় দেখে কেউ তাকিয়ে থাকুক,নির্নিমেষে... চোখের কোনের বাসি কাজলে মুগ্ধ চোখে অপলকে দেখে থাকুক। কেউ একজন বলতে থাকুক,গুনগুনিয়ে-ভালোবাসি সারাবেলা,রাত্রি, ভোর-অহর্নিশি। আমিও চাই, একটু খানি অবাক সুখের ভালোবাসায় মরে যেতে, মাঝ রাত্তিরে আদরে -ঝড়ে-শীৎকারে নামটি ধরে কেউ আমায় ডাকুক। কেউ তো বলুক, যাসনে মেয়ে আমায় ছেড়ে... তোকে ছাড়া এই পৃথিবী একলা বড় আলুনি লাগে। কেউ তো বলুক, আয় রে মেয়ে পথে নামি ভালোবাসার লোনা জলে বৃষ্টি ভিজে একটু থামি... কেউ তো বলুক, তোর সাথে একটু দেখার তীর্থে আমার অবাক তৃষ্ণার মুগ্ধ স্নান, কেউ তো বলুক,মেয়ে-তোকে দেখতে এতোটা পথ একলা এলাম।।

No comments:

Post a Comment

thank you...