ওগো নবী শোনো এ অধমের ডাক, তোমার লাগি করিতে চাই প্রেমের বাগ। কোথায় আছ ওগো নবী কাম্লিওয়ালা? তোমার প্রেমে এ অভাবী দেওয়ানা। নও গো আমি বকর,ওমর,ওসমান ও আলী, তোমার প্রেমিক ওয়াছকুরুনী,জামী ও রুমী। আরো আছো খলিলূল্লাহ ও তাহাঁর খলিফা মোর্শেদী, আমি করি এ মুনিবের গোলামী। তোমার প্রেমে এ অভাবীর হয়না যেন বিরতি, তোমায় না দেখে হয়না যেন মোর উপরতি। ওগো নবী তুমি আমার জানের জান, তুমি বিনে এ অভাবীরর হাহাকারের প্রাণ। তোমার কত আশেকগণকে দিয়েছ তুমি মোলাকাত, আশেকগণের প্রেমের হয়না আলোকপাত। যুগের গাউছুল আজম কে করিয়াছিলে তুমি বায়াত, দয়া কর এ প্রেমিককে, দাও একবার সাক্ষাৎ। বিশ্ব ধরায় এসেছ তুমি উম্মতের লাগি, তাইতো তোমায় বলা হয় মায়ার নবী। দিদার দিয়ে কর এ আশেকের কপালফেরা, মুনিব গাউছুল আজমের ওসিলায় দিও মোরে দেখা। মেরাজে গিয়ে দেখেছ তুমি স্বয়ং খোদা, এ পাপিরে মূর্তিমান দিয়ে দূর কর হৃদয়ের ব্যাথা। এসো ওগো নবী এ আশেকের নিঝুম নিশির স্বপ্নে, দেখা দাও ইয়া রাসুলুল্লাহ (দ:) তোমার আশেকের অতি প্রেমে। লেখকঃ মুহাম্মদ মাহফুজুর রহমান! মরহুম মাষ্টার কবির আহমদের বাড়ী।সরল,২ নং ওয়ার্ড,বাঁশখালী, চট্ট...