''রবীন্দ্রনাথ ঠাকুর''
কুসুমের গিয়েছে সৌরভ, জীবনের গিয়েছে গৌরব। এখন যা-কিছু সব ফাঁকি, ঝরিতে মরিতে শুধু বাকি...... এ হতভাগারে ভালো কে বাসিতে চায়? সুখ-আশা থাকে যদি বেসো না আমায়! এ জীবন, অভাগার -- নয়ন সলিলধার বলো সখি কে সহিতে পারিবে তা হায়! এ ভগ্নপ্রাণের অতি বিষাদের গান বলো সখি কে শুনিতে পারে সারা প্রাণ গেছি ভুলে ভালোবাসা -- ছাড়িয়াছি সুখ-আশা ভালোবেসে কাজ নাই স্বজনি আমায়!....... ভেবেছি কাহারো সাথে মিশিব না আর কারো কাছে বর্ষিব না অশ্রুবারিধার। মানুষ পরের দুখে, করে শুধু উপহাস জেনেছি, দেখেছি তাহা শত শত বার যাহাদের মুখ আহা একটু মলিন হলে যন্ত্রণায় ফেটে যায় হৃদয় আমার তারাই -- তারাই যদি এত গো নিষ্ঠুর হল তবে আমি হতভাগ্য কী করিব আর! সত্য তুমি হও সাক্ষী, ধর্ম তুমি জেনো ইহা ঈশ্বর! তুমিই শুন প্রতিজ্ঞা আমার। যার তরে কেঁদে মরি, সেই যদি উপহাসে তবে মানুষের সাথে মিশিব না আর........ জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না ছেড়েছি ছেড়েছি নাথ তব প্রেম-কামনা -- এক ভিক্ষা মাগি হায় -- নিরাশ কোরো না তায় শেষ ভিক্ষা শেষ আশা -- অন্তিম বাসনা -- ...