Posts

"যদি আমার হাতে রাখ হাত"

লিখা__ এস এইচ রুবেল যদি আমার হাতে রাখ হাত, খালি পায়ে হেঁটে যাব কাঁশফুলের পাশ ঘেঁষে দিগন্ত ছোঁয়া নদীর তীর ধরে বহুদূর; বহু ক্রোশ পথ। সোনালি সূর্যের রোদেলা আলোয় তোমার পায়ে মাখা বালুকণা হবে রূপালি নূপুর। আমাদের যুগল চলায় লাজুক কাঁশফুল তারা হয়ে রবে তোমার মেঘ রং এলোচুলের খোঁপায়। নুড়ি দিয়ে আমারই গাঁথা মালা তুমি পরবে গলায়।

শিরোনামহীন কবিতা

অনেকদিন দেখা হবে না তারপর একদিন দেখা হবে। দু’জনেই দু’জনকে বলবো, ‘অনেকদিন দেখা হয়নি’। এইভাবে যাবে দিনের পর দিন বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়ত জানা যাবে বা হয়ত জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না।

নীল জোছনা

লিখা__ এস এইচ রুবে   নীল জোছনা কুড়িয়ে এলেম তোর-ই উঠোনটায় , দরজা খুলে আয় বেরিয়ে- ভিজবি জোছনায় । ইচ্ছে যত তোর-ই মনে নীল জোছনায় কিনে তোর আকাশে জোছনা রঙে স্বপ্ন দেব বুনে । কল্পলোকের গল্প যত হয়নি আজও লেখা , তোর উঠোনে হবে সবই নীল জোছনায় আঁকা । মনের গহীন অতল জলে করিস যেথায় খেলা , সেথায় আমি ভাসিয়ে দেব নীল জোছনার ভেলা । আয় বেরিয়ে- আয় না ওরে জোছনা ফুরায় যায় , আর কত কড়া নাড়ব দ্বারে- থাকবো অপেক্ষায় !!

শিরোনামহীন কবিতা

লিখা__ এস এইচ রুবে   পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও ॥

বলনা তুই কি হবি?

লিখা__ এস এইচ রুবে   তুই কি আমার জোছনা রাতের ফুটফুটে এক চাঁদ হবি? আলোর ভেলায় ভাসিয়ে দিবি! তুই কি আমার শুন্য দ্বারে কালবৈশাখী ঝড় হবি? মনের যত দুঃখ আছে উড়িয়ে দিবি! তুই কি আমার বয়ে যাওয়া কলকলে এক ঝর্ণা হবি? আমায় উষ্ণ-শীতল পরশ দিবি? তুই কি আমার বাউল মনের একতারারই সুর হবি? সুরের মায়ায় সব ভুলিয়ে দিবি! তুই আমার আঁধার রাতের মিটমিটিয়ে জোনাক হবি? আলোয় আলোয় ভাসিয়ে দিবি! তুই কি আমার শীতল বুকে জলন্ত এক আগুন হবি? এক নিমিষেই সব হিমকে গলিয়ে দিবি! বলনা তুই কি হবি?

একগুচ্ছ কদমফুল

Image
লিখা__ এস এইচ রুবে   তুমি চাইতেই পার আজ এই বাদল দিনে তোমার পাশে আমার হাত, তা হোক সকাল দুপুর অথবা রাত। তুমি হতেই পার বৃষ্টি বিলাসি, করতেই পার নগ্ন পায়ে নৃত্য। চাইতেই পার কিছু স্বাধীনতা, ভেঙ্গে ফেলে সব বৃত্ত। তুমি চাইতেই পার আমার সাথে আজ ভিজবে তুমুল, ডাকলেই আসব আমি হাতে থাকবে একগুচ্ছ কদমফুল।

এক চোখ ভালবাসার জন্য''

লিখা__ এস এইচ রুবে ............................. এক চোখ ভালবাসার জন্য সভ্যতার উজ্জ্বলতায় প্রযুক্তি পন্য নির্বিকার সমকালীন আস্ফালনে অন্তর্গত প্রশংসিত পচনে এক চোখ অচেনা স্বপ্ন। রুগ্নতার চোরাপথে পিপাসিত নীল কষ্টের পাশেই তার প্রলোভন, স্বান্তনায় বনস্পতির বিলুপ্ত পালক। এটুকু জীবনে আর কত ভুল নির্মাণ? এই আত্মহনন যজ্ঞে আর কত অঞ্জলী? স্বার্থের টেক্কায় তুমি বল অমোঘ নিয়তি- বুক ভরে থাকা মিথ্যের সঞ্চয়- ধোঁয়া জালের ভ্রষ্ট- হেমলকের বিষ- তোমার আমার গাল-গল্পের ইতি। শক্তির নামে আফিমের খেলা অন্ধতার অন্য ভূগোলে বিষুবরেখা- শুধু এক চোখ ভালবাসার জন্য স্পর্শহীন করতলে আমি- নগ্ন পায়ের বিষাদে আমি- ক্লান্তির প্রতিচ্ছায়ায় শুধু এক চোখ ভালবাসার জন্য।। 'আকাশ'