Posts

"আমাদের গল্পটা"

"আমাদের গল্পটা" লিখা__এস এইচ রুবেল জানি জাদুঘরে বন্দী হবে না আমাদের এই গল্পটা, কেনই বা হবে বলো? আট দশটা সাধারণ ভালবাসার গল্পের মতই তো তোমার আমার গল্প, আমি বৃষ্টি ভালবাসতাম, তাই তুমি মেঘ হতে চেয়েছিলে, এক খন্ড কালো মেঘ, তুমি জোছনা ভালবাসতে, তাই আমি রাত হতে চেয়েছিলাম, এক ভয়ংকর সুন্দর রাত, যে রাত নিয়ে খেলা করে পঞ্চমীর চাদ। মনে আছে তুমি আমি নক্ষত্রের দেশে যেতে চেয়েছিলাম, যেখানে পাশাপাশি তারা হয়ে জ্বলবো দুজন,চোখে মুখে নিয়ে রাজ্যের বিস্ময়, সময়কে দুরে ঠেলে রাত হবে শুধুই তুমি আমিময়, অথচ সময় কেমন নিষ্ঠুর দেখো তোমাকেই আগে নক্ষত্র বানিয়ে দিল, তোমাকে নিয়ে গেছে আমার থেকে শত আলোকবর্ষ দুরে, এত দুর থেকে আমি তোমাকে ঠিক করে দেখতে পাই না, তবু আমি আকাশ দেখি, রাতের পর রাত একই আকাশ দেখি, নিরলস নিরন্তর কেটে যায় আমার প্রহর, অজানায় হাতড়ে খুজি তোমার বন্দর, তুমিও কি পৃথিবী দেখো, দৃষ্টি সীমায় আমাকে রেখে? আমার হাসি কান্নায় মিশে, ঝড় উঠে কি তোমার ঐ নক্ষত্রের দেশে?

তোমাকে ভালবাসি

তোমাকে ভালবাসি ____ লিখা__এস এইচ রুবেল আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ চোখ কি বলে? তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো একবার তোমাই দেখি। শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ? তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো মন খুলে হাসি। শুধু আমার হাতে একবার স্পশ করে দেখ কাপছে তোমার হৃদয় খানি আর তখনই বুঝবে তুমি কতটা ভালবাস আমায় তুমি।

অনাকাঙ্ক্ষিত ইচ্ছে

অনাকাঙ্ক্ষিত ইচ্ছে।। _______ লিখা__এস এইচ রুবেল কিছু কিছু মেসেজ সেন্ড করার জন্য নয়, ড্রাফট এ সেভ করার জন্যেই লিখা।। কিছু কিছু নাম্বার কথা বলার জন্য নয়, কেবল তা ফোন মেমোরিতেই রাখা।। কিছু কিছু মানুষকে ভালবাসতে নয়, অযথাই স্মৃতির মেমোরিতে গাঁথা। কিছু কিছু স্মৃতি ভুলে যাবার জন্য নয়, পোড়া মনে যতই বাড়ুক ব্যাথা।। কিছু কিছু ফুল ফুলদানীর জন্যে নয়, সুন্দরের প্রতিকৃতির জন্যে ফুটা। কিছু কিছু প্রেম পূর্ণতার জন্যে নয়, তবুও তার পিছে মানুষের অযথাই ছুটা।।

লিখা__এস এইচ রুবেল

আজ তোমাকে নিয়ে কোন কবিতা লিখছি না,লিখব তোমাকে কাছে পাবার আকুতি,কিন্তু আমি তো ভাষা হারিয়ে ফেলেছি৷

"আবার ফিরতে চাই"

লিখা__এস এইচ রুবেল কোথায় হারালো সেই বাধভাঙ্গা উচ্ছ্বাস করে সকলের মাঝে বাস, ছিলাম আমিতো রাজা, তোমরা ছিলে প্রজা। ছিল নাকো নিয়মের কোন গন্ডি, হতে হয়নি কখনও বন্দী, নিজেতে ভুলে মেতেছিলাম খেলায়, তাইতো আবার ফিরতে চাই আমার ছেলেবেলায় । আমাকে দেখার লাগি সকল পাড়া প্রতিবেশী, সারা বাড়ি থাকতো ভরি। আমার হাসিতে হাসতো সবাই কাঁদতো একটু ব্যাথায়, বোঝাতে পারিনি বলে সারাক্ষন ছিল মা আমার সেবা শশ্রুষায়, তাইতো আবার ফিরতে চাই আমার শিশুবেলায়। ভোরা জোয়ারের টানে, জানতাম না কি সুখে, ছুটতাম সবাই নদীতে। কি যে মায়া ছিল সেই ঘুড়ি ওড়ানোর মেলায়, বৃষ্টি এলে থাকতাম মেতে কাদামাখা আর পুতুল খেলায়, তাইতো আবার যেতে চাই হারনো ছেলেবেলায়

"মেঘের উপর মেঘ"

লিখা__এস এইচ রুবেল কতোদিন স্বপ্ন দেখেছি এমন এক চাঁদনী রাতে দখিনা মৃদু হাওয়ার মাতাল পরশ গায়ে মেখে তোকে নিয়ে হাটবো গাঁয়ের আঁকা-বাঁকা মেঠো পথে। সময় পাল্টে গেছে তুইও চলে গেলি এক অজানা পথে সুখটা কে নিজের মতো করে আপন করে নিবি বলে। আজ জানিনা তোর কোন অস্তিত্ব আছে কিনা? জানিনা,তুইও ভাল আছিস কিনা? শুধু মাঝে মাঝে এমন চাঁদনী রাত গুলোতে যখন একা বসে থাকি ওই দূর আকাশের দিকে তাকিয়ে তোকে নিয়ে দেখা মরচে পড়া স্বপ্ন গুলো নিয়ে ভাবি আর এমন করে রাত গুলো শেষ হয়ে আবার নতুন করে শুরু হয় একটি দিনের সূচনা। এভাবে কতোটা সময় যে চলে গেল রাখিনি তার কোন খোঁজ। অবেলায় এসে বুঝতে পেরেছি পেরিয়ে এসে পৌছেছি এক অজানা মাসের ঘন আঁধারে ঢাকা এক সাঝ সন্ধ্যায়।

লিখা__এস এইচ রুবেল

সময়ের সল্পতা আর মানব জীবনের ব্যস্ততা।এই দুই মিলে গড়ে তোলে এমন এক পরিবেশ।যা খুব আপনজন কেও ভুলিয়ে দেয়।নিজের প্রয়োজনে সবাই ব্যস্ত হয়ে যায়। যা অনেক সময় খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়.....